1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

প্রধানমন্ত্রীর অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে কোরবানি

  • প্রকাশ কাল শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩৩৫ বার পড়েছে
News

★অনলাইন ডেস্ক :-




করোনাভাইরাস আবার বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷রবিবার(১০জুলাই)ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ জানান।প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।শান্তি,সহমর্মিতা,ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

প্রধানমন্ত্রী বলেন,করোনাভাইরাস আবার বাড়ছে।

ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,প্রধানমন্ত্রীর অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে কোরবানি

আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন।এসময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল হয়ে একে অপরকে সাহায্য করে যেতে হবে।পাশাপাশি আমি এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানাই।আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে সবাই দ্রুত মুক্তি পাই।শেখ হাসিনা বলেন,আসুন,আমরা সকলে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন,সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST