1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

সুন্দরগঞ্জে বাঁশের বেড়া দিয়ে ১৪ পরিবারের রাস্তা বন্ধ করে দিল প্রতিপক্ষ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৩৮ বার পড়েছে
News
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশের বেড়া দিয়ে ১৪ পরিবারের যাতায়াত রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ৭ দিন ধরে পরিবার কয়টি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মাস্টার পাড়ায় ঘটেছে।ঘটনাস্থল সূত্রে জানা গেছে, বোয়ালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমানদের সাথে প্রতিবেশী মৃত মমতাজ আলীর ছেলে আকাব্বর আলী, মৃত ইসাহাক আলীর ছেলে নুরুন্নবী, রুহুল আমীনের ছেলে আসাদুজ্জামানের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২২ জুন প্রতিপক্ষরা রেকর্ডভূক্ত রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে এই ১৪ পরিবারের যাতায়াত পথ বন্ধ করে দেয়। সেইদিন থেকে এই ১৪ পরিবার অবরুদ্ধ অবস্থায় বসবাস করছেন। এমনকি এই ১৪ পরিবারের ৬ জন কলেজ ৩ জন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৮ জনসহ মোট ১৭ জন শিক্ষার্থীও প্রতিষ্ঠানে যেতে পারছেনা। এরআগে গত ফেব্রুয়ারি মাসে একইভাবে প্রতিপক্ষরা তাদের রাস্তা বাশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। সে সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া তুলে দিয়ে তাদের যাতায়াতের সুযোগ করে দেন এবং জমি-জমা নিয়ে কোন সমস্যা থাকলে স্থানীয়ভাবে শালিস বসে সমাধানের জন্য তাগিদ দেন বলে ভুক্তভোগিরা জানান। ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল জানান  নান, কাচা বাঁশের বেড়া খুলে দেওয়ার পরে দু’পক্ষকেই স্থনীয়ভাবে বৈঠকে বসার আহবান জানানো হলেও কোন পক্ষই এগিয়ে আসেনি। তাই তাদের সমস্যার সমাধান হয়নি। তবে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত পথ বন্ধ করা ভাল কাজ নয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST