1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

জাপার ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে : এনাম জয়নাল আবেদীন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮৬ বার পড়েছে
Newsটাঙ্গাইল প্রতিনিধি :-

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের পরামর্শে পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আট বিভাগে আট নেতাকে অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়ে বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির অতিরিক্ত মহাসচিব করা হয় হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিকে।গঠিত ওই কমিটিতে সদস্য করা হয়েছে নবম জাতীয় সংসদের টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর)আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মির্জাপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা এনাম জয়নাল আবেদীনকে।এদিকে এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলুকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ সম্পাদক আবুল কাশেম পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সাঈদ আনোয়ার সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ।
এ ব্যাপারে এনাম জয়নাল আবেদীন বলেন,ছাত্র জীবন থেকে দলের কর্মী হয়ে কাজ করে যাচ্ছি।দলকে শক্তিশালী করতে দলের প্রয়োজনে মানীয় চেয়ারম্যান যখন যে দায়িত্ব দিবেন তা যথাসাধ্য পালন করবেন বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST