1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

তাপপ্রবাহ,গরম আরও বাড়তে পারে।

  • প্রকাশ কাল সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৭১ বার পড়েছে

দৈনিক তোকদার নিউজ

News

  • বার্তাসম্পাদক,মো:রফিকুল ইসলাম লাভলু।

দেশের বেশ কিছু অঞ্চলে বইছে তাপপ্রবাহ।শনিবার থেকে দেশের চার জেলা ও এক বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। রবিবার(২৪এপ্রিল)দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন ধরে চলা ঝড়-বৃষ্টি একেবারেই কমে গেছে।

ছবি:দৈনিক তোকদার নিউজডটকমথেকে,গরম আরও বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি।এসময়ে সিলেটে ৭মিলিমিটার ও শ্রীমঙ্গলে ১মিলিমিটার বৃষ্টি হয়েছে।শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪দশমিক ২ডিগ্রি সেলসিয়াস।রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।আবহাওয়াবিদ খো.হাফিজুর রহমান বলেন,রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১থেকে ২ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।তিনি বলেন,রাজশাহী,পাবনা,গোপালগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।একই সঙ্গে তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST