1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের শ্যালক-দুলাভাই দুর্ঘটনায় নিহত,,ব্যাগে ২২বোতল ফেনসিডিল**

  • প্রকাশ কাল সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫০৯ বার পড়েছে
*শ্যালক-দুলাভাই দুর্ঘটনায় নিহত*
*শ্যালক-দুলাভাই দুর্ঘটনায় নিহত*
Newsবার্তা সম্পাদক :মোঃ রফিকুল ইসলাম লাভলু

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার(২০মার্চ)সকাল সাড়ে ৭টায় উপজেলার কাউগা মোড় রাজাপুকুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,দিনাজপুর শহরের বড়বন্দরের চালতা তলা এলাকার যতীন মজুমদারের নওমুসলিম ছেলে আনোয়ারুল ইসলাম(৪২)ও সদর উপজেলার তাজপুর রামসাগর মনিহার পাড়ার তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৩৫)।তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাইভাই।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে,
রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টায় দুজন মোটরসাইকেল আরোহী দিনাজপুর ফুলবাড়ির দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহীরা।মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ২২বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক(এসআই)মিজান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জানান,নিহত মোটরসাইকেল আরোহী দুজনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ তাদের পরিবারের কাছে দেওয়া হবে।
আর মোটরসাইকেল থেকে ফেনসিডিল পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা মাদক কারবারি।

বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

tokdernews

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST