1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা কিশোরগঞ্জ ডেঙ্গুর দাপট, স্প্রে মেশিন হাতে মাঠে মেয়র প্রার্থী- শিপলু কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম

ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড।

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬১৯ বার পড়েছে
ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড।
বার্তা সম্পাদক :মোঃ রফিকুল ইসলাম লাভলু,রংপুর বিভাগীয় স্টাফ রিপোর্টার।

রংপুরের পীরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার(৭ মার্চ)বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।এ সময় অভিযুক্ত আসামি আদালতের এজলাসে উপস্থিতি ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে,২০১৮সালের ৪ আগস্ট রাতে নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন বাবা।এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখান।পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে স্কুলপড়ুয়া মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়।এ ঘটনায় ১৪আগস্ট ধর্ষণের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী।

এদিকে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে মেয়েটির পড়ালেখা বন্ধ হয়ে যায়।অভাব-অনটনের সংসারে দিশেহারা মা তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান।পরে ওই মেয়েটি সংসারের হাল ধরতে পোশাক কারখানায় কাজ নেয়।

পীরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই)দেবাশীষ কুমার রায় তদন্ত শেষে ২০১৯সালের ১২জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।আদালত প্রায় তিন বছর ওই মামলার বিচারকাজ শেষে সোমবার রায় প্রদান করেন।

রায়ে অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করা ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক এম আলী আহমেদ।

মামলার বাদীপক্ষের আইনজীবী কাজী মাহফুজুল ইসলাম এই রায়ের প্রতিক্রিয়ায় বলেন,ঘৃণ্য এই অপরাধের কারণে পুরো পরিবারটি ক্ষতিগ্রস্ত।সামাজিক এই অবক্ষয় রোধে ধর্মীয় ও সামজিক সচেতনতা বাড়াতে হবে।আমরা রায়ে সন্তুষ্ট তবে আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST