1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

আবারো পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কায়ভেঙে গেছে ফেরির মাস্তুল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ওবায়দুল কাদের।অনলাইনডেস্ক মোঃ রফিকুল ইসলাম লাভলু,বিভাগীয় স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ-

  • প্রকাশ কাল বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৩ বার পড়েছে

পদ্মা সেতুর স্প্যানে ফেরি ধাক্কার ঘটনা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।এর আগে,সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ওয়ান বি স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি)চেয়ারম্যান সৈয়দ মোঃ তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন,সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা।ভুলে এটি নামানো হয়নি।সেতুর স্প্যানের সঙ্গে লেগেফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে।সেতুর স্প্যানের কিছুই হয়নি।ফেরিও ঘাটে চলে গছে।
এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরিবীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।এছাড়া আরও দুইবার যাত্রী ও যানবাহন সহ বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত লাগার ঘটনা ঘটে গত ২০ ও ২৩ জুলাই।
এর আগেঃ-মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। এই ধাক্কায় এবার ফেরির মাস্তুল ভেঙে গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সেতুটির ৩ ও ৪ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরির। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র এ খবর জানিয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ওই একই ফেরি সেতুটির ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। তখন অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আবার ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন।গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল। এ ঘটনায়ও ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST