1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, আটক- ১ মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি -ফয়সাল খান তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট গফরগাঁওয়ে গণধর্ষণ: আসামিদের ভয়ে ঘরছাড়া বাদীর পরিবার গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ
শিরোনাম
ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, আটক- ১ মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি -ফয়সাল খান তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ গফরগাঁওয়ে গণধর্ষণ: আসামিদের ভয়ে ঘরছাড়া বাদীর পরিবার গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে একটি ধর্ষণ মামলায় বারবার সমন জারি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও আদালতে হাজির হয়ে সাক্ষ্য না দেওয়ায় এক নারী চিকিৎসককে ২৫০ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় চিকিৎসক সানজিদা ইসলাম ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজের অংশ হিসেবে তাকে একাধিকবার সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হলেও তিনি আদালতে উপস্থিত হননি।
তিনি বলেন, গত ২৯ জুন আদালত চিকিৎসক সানজিদা ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং ১ জুলাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশও অমান্য করায় আদালত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
আদালতের আদেশ অনুযায়ী, চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আটজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে একজন কারাগারে আছেন এবং অপর আসামিরা বুধবার আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST