1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, আটক- ১ মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি -ফয়সাল খান তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট গফরগাঁওয়ে গণধর্ষণ: আসামিদের ভয়ে ঘরছাড়া বাদীর পরিবার গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ কটিয়াদীতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম
পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, আটক- ১ মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি -ফয়সাল খান তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ গফরগাঁওয়ে গণধর্ষণ: আসামিদের ভয়ে ঘরছাড়া বাদীর পরিবার গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ

তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা

  • প্রকাশ কাল বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়েছে

মো. রতন মিয়া :
তাড়াইলে মাদক প্রতিরোধে উপজেলা ব্যাপী সমাবেশের অংশ হিসেবে ৩০ জুন, মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় উপজেলার জাওয়ার বাজার খেলার মাঠে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাকারিয়ার খান পল্টু’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মাসুদ করিম, বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার আলম, বিএনপি নেতা৷ শরিফ আহমেদ আলেক, জাওয়ার ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আখলাকুল ইসলাম অংকুর, সামির হোসেন সাকি, পলাশ খান, বর্তমান জাওয়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রতন, বায়েজিদ ভূঁইয়া, ওমর ফারুক কাঞ্চন প্রমূখ।
জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বক্তব্য রাখেন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার তরুণ এবং যুবসমাজ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া বন্ধ ও নির্মূলে প্রত্যেককে সচেতন হতে হবে। তাড়াইলে মাদক ও জুয়া মহামারিতে রূপ ধারন করেছে। ঘরে ঘরে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন, মাদক ও জুয়ার সাথে যারা জড়িত তাদের একটি সময় বেঁধে দিতে চাই। যদি তারা এসব পরিহার না করে তাহলে আইনগতভাবে মুখা বেলা করা হবে। বর্তমান সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। আমরা চাই আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম যেন ভালো থাকে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে দেশকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, কোনো মাদকাসক্ত ব্যক্তি যদি মাদকের পথ থেকে ফিরে আসতে চায়, যদি চিকিৎসার প্রয়োজন হয়, যদি সেই ব্যক্তি দরিদ্র হয় তাহলে আমরা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্ব নেবো তাকে সুস্থ করার জন্য। আর যদি কেউ আল্টিমেটাম উপেক্ষা করে, যদি আইন অমান্য করে মাদক ব্যবসা ও জুয়া চালিয়ে যায় বা জড়িত থাকে তাহলে জনগনকে সাথে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ মাসুদ করিম মাদক ও জুয়ার বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেন যারা আইন মানে না, ধর্মীয় বিধান মানে না তারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে সকলে মিলে প্রতিরোধ করতে হবে। এর আগে প্রয়োজন সচেতনতা। আমরা তাদের সময় বেঁধে দিচ্ছি এবং একটি ইউনিয়ন কমিটি করার জন্য এলাকাবাসীর সহযোগিতা চাই। মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের এটা শেষ সুবর্ণ সুযোগ। আপনারা ভালো হয়ে যান। নয়তো এলাকা ছাড়তে হবে নাহয় জেলে থাকতে হবে। মাদক ও জুয়ারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন আবেগের বশবর্তী হয়ে কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কারো বাড়িতে যেন হামলা না হয়।
এসময় অনুষ্ঠানস্থলে সহস্রাধিক মানুষ উপস্থিত হয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে শ্লোগান ধরে। মাদক জুয়া ছাড়ো নয়তো এলাকা ছাড়ো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST