1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
শিরোনাম

ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের চংশোলাকিয়া এলাকায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে শুক্রবার (১২ জুন) এক বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিজেদের প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে এলাকার বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্রাজিলের পতাকা, ব্যানার ও জার্সি নিয়ে এলাকায় প্রদক্ষিণ করেন। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন হুমায়ুন কবির, জুবায়ের আহমেদ শান্ত, শাকিল পাঠান, ইকরাম হাসান, মোহাম্মদ জুয়েল ভূঁইয়া, আবুল হাসান ও অনিক হাসান প্রমুখ। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসার পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার উচ্ছ্বাসের পাশাপাশি এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST