1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কেন্দুয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন তাড়াইলে চার লাখ টাকার অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল পুড়িয়ে ধ্বংস পাকুন্দিয়ায় বিদ্যালয়ের সব কক্ষের ছাদ ধস, খোলা মাঠে চলছে পাঠদান লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি: মৃত্যু ২০,জীবিত উদ্ধার ৪৮ জন হাওরাঞ্চলের লাখো যাত্রীর স্বস্তি: বালিখলা হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে প্রেমিক আটক জায়গা ৭ শতাংশ মামলা ১০, কেন্দুয়ার নওপাড়ায় জরাজীর্ণতায় ধুঁকছে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন জঙ্গল সলিমপুরে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন
শিরোনাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে প্রেমিক আটক

  • প্রকাশ কাল সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে, হাতে আটক হয়েছেন এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয় নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম খোকন মিয়া। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এবং তার প্রেমিকা দুজনই নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রেমিকার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে তাকে আটক করা হয়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছেন বলে স্বীকার করেন।
প্রেমিকা দাবি করেন, তাদের মধ্যে প্রায় আট মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তার অভিযোগ, অসুস্থতার কথা বলে ওই যুবক তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা নিয়েছেন। তিনি আরও বলেন, ওই যুবক তাকে বিয়ে না করলে তিনি বাঁচবেন না।
অন্যদিকে খোকন মিয়া দাবি করেন, সম্পর্কের বয়স চার থেকে পাঁচ মাস। তিনি বলেন, পরিবারের সম্মতি ছাড়া এখনই বিয়ে করতে পারছেন না এবং সামনে তার এইচএসসি পরীক্ষা রয়েছে। তিনি আরও দাবি করেন, ওই রাতে তিনি প্রেমিকার ডাকে সেখানে গিয়েছিলেন এবং কোনো অর্থ লেনদেন বা শারীরিক সম্পর্ক হয়নি।
প্রেমিকার বাবা ও জ্যাঠা জানান, গভীর রাতে বাড়িতে আসার ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে এখনো দুই পরিবারের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ হয়নি। তিনি বলেন, উভয়েই একে অপরকে ভালোবাসে, তাই পারিবারিক সমঝোতার মাধ্যমে সমাধান সম্ভব।
এদিকে স্থানীয় সহকারী শিক্ষক জানান, তাদের সম্পর্ক দীর্ঘদিনের এবং এর আগেও ওই যুবক এলাকায় এসেছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST