1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস মদনে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ জন তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ দহন, মাধুর্য ও জীবনের প্রতীক্ষা : মধু মাস জৈষ্ঠ্যের বহুমাত্রিক রূপ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক, কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, গ্রেফতার-৫ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজে উত্তেজনা, ‘মব’ তৈরির অভিযোগ” নেত্রকোণা মদনে বোরো ধান সংগ্রহের উদ্বোধন ইশতেহার থেকে রাষ্ট্রগঠন: প্রধানমন্ত্রীর নতুন সংগ্রাম ও বাংলাদেশের আগামীর চ্যালেঞ্জ নকলায় খেয়াঘাটের খাস রাজস্ব আদায়ে লুটের রাজত্ব কায়েম করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা
শিরোনাম

মদনে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ জন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮ বার পড়েছে

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই (নিঃ) ফয়সালের সঙ্গে এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল মমিনুল ইসলাম অংশগ্রহণ করেন। এসময় আব্দুর রশিদের মেয়ে আছমা আক্তারের বাড়ির ছাদের উপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার মনিকা নওধার গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মদন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST