1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ জন তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ দহন, মাধুর্য ও জীবনের প্রতীক্ষা : মধু মাস জৈষ্ঠ্যের বহুমাত্রিক রূপ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক, কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, গ্রেফতার-৫ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজে উত্তেজনা, ‘মব’ তৈরির অভিযোগ” নেত্রকোণা মদনে বোরো ধান সংগ্রহের উদ্বোধন ইশতেহার থেকে রাষ্ট্রগঠন: প্রধানমন্ত্রীর নতুন সংগ্রাম ও বাংলাদেশের আগামীর চ্যালেঞ্জ নকলায় খেয়াঘাটের খাস রাজস্ব আদায়ে লুটের রাজত্ব কায়েম করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার
শিরোনাম

গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক,

  • প্রকাশ কাল শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছে

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-২২-৩১২০। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাকটিতে মোট ৬৬৬ বস্তা চাল ছিল। এর মধ্যে ৩০ কেজি ও ২০ কেজি ওজনের বস্তা রয়েছে। প্রাথমিকভাবে জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় ২০ টন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত চালের সঙ্গে নেত্রকোনার বারহাট্টার বাউসী রাইস মিল ও তালুকদার রাইসমিলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় ট্রাকের চালক শামীম (২৮), শাহীন মিয়া ও মাহমুদুল আলমের নাম জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা অসীম কুমারসহ পুলিশের সদস্যরা। অভিযানের পর ট্রাকটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST