1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (GECA)-এর পক্ষ থেকে স্মারকলিপি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৫ বার পড়েছে


 
জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।

আজ ০৭ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুর বার ঘটিকায় নিকলী উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (GECA), নিকলীর উদ্যোগে হাওর অঞ্চলে অতিবৃষ্টিজনিত ফসল ক্ষতি মোকাবিলা, কৃষি ব্যবস্থাপনা উন্নয়ন এবং নারীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার, নিকলী, কিশোরগঞ্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর-এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে জোটের সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে ব্যাপক ফসলহানি ঘটেছে, যা কৃষকদের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। একইসাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অধিক ঝুঁকির মধ্যে ফেলছে।
স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি প্রণোদনা ও ক্ষতিপূরণ প্রদান, শস্য বীমা চালু, আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতা, কৃষি শ্রমিক সংকট মোকাবিলা, খাল ও নদী খনন, সাবমারসিবল সড়ক নির্মাণ, নারী কৃষক কার্ড চালু, কৃষি কমিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, সরকারি ধান সংগ্রহে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্প্রসারণ, হাওরের খলা উঁচুকরণ, হার্ভেস্টারের যৌক্তিক মূল্য নির্ধারণ এবং ফসল রক্ষা বাঁধসমূহের কার্যকারিতা জরিপসহ ১৬ দফা দাবি তুলে ধরা হয়।
জোটের নেতৃবৃন্দ হাওর অঞ্চলের কৃষক ও নারীদের জীবন-জীবিকা সুরক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST