1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

নানা আয়োজনে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন, 


‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কিশোরগঞ্জে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের মানুষ।

‎২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এদিন সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
‎সকাল ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল,  জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
‎পরে সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
‎এছাড়া বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
‎দিনব্যাপী এসব কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST