1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত: বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষ ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভোক্তভোগী পরিবার ।
সোমবার রাত ৮ ঘটিকায় কিশোরগন্জ বিএমইউজে কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করে নিহতের পরিবারসহ বাদী পক্ষের লোকজন তাদের দাবি বিবাদীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও সাক্ষীরা।
জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মোশাররফ (১৯)-কে বল্লম দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ইটনা থানায় ২৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং-০৮, তারিখ: ২৮-১১-২০২৫ ইং।
বাদী পক্ষের অভিযোগ, মামলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ইতোমধ্যে হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন লাভ করেন। পরবর্তীতে গত ০৮ মার্চ ২০২৬ তারিখে এজাহারে উল্লেখিত আসামীদের মধ্যে ১৬ জন কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে পুনরায় জামিনে মুক্তি পান।
অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়ে আসামীরা গ্রামে ফিরে এসে বাদী পক্ষ ও মামলার সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে—মামলা প্রত্যাহার না করলে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হবে এবং বাদী পক্ষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এমনকি তারা দাবি করছে, “কোর্ট এখন আমাদের নিয়ন্ত্রণে, টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে আবারও জামিনে বের হয়ে আসবো।”
এ অবস্থায় বাদী পক্ষের লোকজন তাদের জান-মাল ও বসতবাড়ির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST