1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

জি, আর, এম কনসালটেন্সি গ্রুপের মিডিয়া উপদেষ্টা হলেন মাসুম বিল্লাল ফারদিন

  • প্রকাশ কাল বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান জি, আর, এম কনসালটেন্সি গ্রুপ–এর মিডিয়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ মাসুম বিল্লাল ফারদিন। সম্প্রতি প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহুমাত্রিক পরিচয়ের অধিকারী ফারদিন সংগীত, অভিনয়, সামাজিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন। বিশেষ করে শ্রীলঙ্কার ট্যুরিজম বোর্ড ও প্রধানমন্ত্রীর দপ্তরের আন্তর্জাতিক সাংস্কৃতিক কার্যক্রমে কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তাঁর সাংস্কৃতিক সম্পৃক্ততা রয়েছে বলেও জানা গেছে।
এর আগে তিনি ‘এশিয়ান আইকন’ খেতাবে ভূষিত হন। পাশাপাশি সাংবাদিকতা-সংশ্লিষ্ট কার্যক্রমেও যুক্ত থেকে তিনি চট্টগ্রামের জনপ্রিয় সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মাসুম বিল্লাল ফারদিন বলেন, “জি, আর, এম একটি সুপরিচিত ও প্রতিষ্ঠিত লিমিটেড কোম্পানি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হামিদ ভাই আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করব।”
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, করপোরেট ব্র্যান্ডিং, গণমাধ্যম-সম্পর্ক উন্নয়ন এবং জনসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ফারদিনের বহুমুখী অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও মিডিয়া কার্যক্রমকে নতুন মাত্রা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST