মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জের সরকারি দল কিংবা বিরোধী দল উভয় দলের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইঁয়া গত কিছুদিন আগে কিশোরগঞ্জ শহরের একটি অবৈধ স্হাপনা পরিদর্শনে গিয়ে কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাবঃ-মাজহারুল ইসলাম সাহেবের উপস্থিতিতে তিনি তার স্পষ্ট বক্তব্যে বলেছেন, আপনাদের দুই বৃহৎ দলকেই বলছি,কেউ অনৈতিক আবদার নিয়ে থানায় যাবেন না। আর অনৈতিক আবদার নিয়ে আপনারা থানায় গেলে আপনারা নিজেই লজ্জিত হবেন ৷
ওসি সাহেবের এই বক্তব্যের সত্যতা আছে ১০০% । উনি যেদিন থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেছে সেদিন থেকেই কিশোরগঞ্জ মডেল থানায় যাওয়া প্রত্যেকজন ভুক্তভোগী আইনি ভাবে ন্যায় বিচার পেয়েছেন এবং কোন প্রকার হয়রানি হচ্ছেন না । এই ওসি সাহেব কিশোরগঞ্জ মডেল থানায় যোগদানের আগে যে কোন ভুক্তভোগীরা কিশোরগঞ্জ থানায় মামলা করতে গেলে কিংবা অভিযোগ করতে গেলে কিছু অসৎ দালাল চক্রের হেনস্হার পরা কিছু সেবা দানকারী ভুক্তভোগীদের কাছে খরচের নামে ঘুষ চাইতো কিন্তু বর্তমান ওসি সাহেবের আন্তরিকতায়,পুলিশিং দক্ষতায় ও তার সরাসরি তদারকিতে এটা একেবারেই কমে গেছে ।
উনার সবচেয়ে বড় গুণ হচ্ছে,সঠিক তদন্ত ছাড়া ও সঠিক ঘটনা এবং সত্য তথ্য ছাড়া কোন মানুষকে অহেতুক হয়রানি করেন না। আরেকটি বিষয় আমি আপনাদের আবগত করছি যে কিশোরগঞ্জ মডেল থানায় যে পরিমাণ (এস,আই) সহ বিভিন্ন পদে থাকা অফিসার সংকটের কারনে আজ অনেক কাজ এই ব্যাহত হচ্ছে জনগণের। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি।
আমার জানামতে বর্তমানে কোন প্রকার দালাল বা কোন মাধ্যম ছাড়ায় সরাসরি ওসির টেবিলের সামনের চেয়ারে বসে নির্দ্বিধায় যে কেউ ওসি সাহেবের সাথে কথা বলতে পারে। আমি বিশ্বাস করি,উনার মত সৎ ও সাহসী ওসি আবুল কালাম ভুইঁয়া সাহেব কিশোরগঞ্জ মডেল থানায় থাকলে এবং সরকারি ও বিরোধী দলের সকল নেতা কর্মীরা ন্যায়ের পক্ষে বিচার পাবেন ইনশাআল্লাহ। ওসি সাহেব’কে দল,মত নির্বিশেষে সকলেই সহযোগিতা করলে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ,দখলবাজ ও ছিনতাইমুক্ত আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে উঠবে ইনশাআল্লাহ।