1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

ঢাকাসহ দেশের ১৬ জেলায় রাতে কালবৈশাখীর শঙ্কা।

  • প্রকাশ কাল শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪০৬ বার পড়েছে

দৈনিক তোকদার নিউজ

News

★ নিউজএডিটর:মোঃলিমনতোকদার,তোকদার নিউজ,এর প্রতিবেদক।


রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় কালবৈশাখী ধেয়ে আসছে।ইতোমধ্যে দেশের আটটি জেলায় কালবৈশাখী ও দমকা বাতাস শুরু হয়েছে।আজ রাতের মধ্যে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল,ময়মনসিংহ বিভাগ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখী ঝড় শুরু হতে পারে।এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা বলা হয়েছিল।কালবৈশাখীর সময় দেশের নয়টি জেলার নদীবন্দরগুলোর জন্য ২নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।ওই জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৬০থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে।আর সাতটি জেলার নদীবন্দরগুলোকে ১নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ ৩৫থেকে ৬০কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়,আজ গোপালগঞ্জ,রাঙামাটি,চাঁদপুর,মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল,পটুয়াখালী জেলায় এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে।আগামীকাল শনিবারও দেশের ওই এলাকাগুলো দিয়ে দিনে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে।তবে দুপুরের পর বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে।এতে অন্তত বিকালে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন,আজ রাতের মধ্যে দেশের ১৫-১৬টি জেলায় কালবৈশাখী হতে পারে। এরই মধ্যে আটটি জেলায় কালবৈশাখী বয়ে গেছে। আগামীকালও একই ধরনের ঝড়–বৃষ্টি হতে পারে।এ অবস্থায় আগামীকাল শনিবার(৩০এপ্রিল)সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী,রংপুর,ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এদিকে টাঙ্গাইল,গোপালগঞ্জ,ফরিদপুর,মাদারীপুর,রাঙামাটি,রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে,তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০থেকে ১৫কিলোমিটার,যা দমকা আকারে ৪০থেকে ৫০কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে।অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,রাজধানী ঢাকাসহ দেশের ১৬জেলায় রাতে কালবৈশাখীর শঙ্কা।

রংপুর,রাজশাহী,যশোর,কুষ্টিয়া,ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।তাই এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।আগামী রাববার(১মে)নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে।শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৭দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।আর সামান্য বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST