1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার আদালতে রায়-ডিক্রি পাওয়ার পরও খাজনা খারিজ ও জমির দখল না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার

এএসপির পরিচয়ে প্রতারণার অভিযোগ

  • প্রকাশ কাল সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৬৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে এএসপি পরিচয়ে প্রতারণা করে আসছে একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার হচ্ছে সহজ সরল সাধারণ মানুষজন। সেই প্রতারক চক্রের প্রধান এএসপি পরিচয়দানকারী জামান আহমেদ কে আসামি করে অভিযোগ দাখিল করেছেন কিশোরগঞ্জ জেলা শহরের আশরাফী বুটিকস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম। রোববার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগটি দায়ের করা হয়।

জামান আহমেদ করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দগাভিটা এলাকার ইসলামী বক্তা মাওলানা বেলায়েত হোসেন সুরে বেলালীর ছেলে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার নিউজ প্রকাশ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (৪ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের তমালতলা এলাকায় অবস্থিত আশরাফী বুটিকস নামের ব্যবসা প্রতিষ্ঠানে এসে নিজেকে এএসপি পরিচয় দিয়ে ১৫ হাজার টাকার মালামাল ক্রয় করেন জামান আহমেদ। এটিএম বুথ থেকে টাকা তুলে এক ঘন্টা পর দিয়ে যাবে বলে চলে যায়। ঘন্টাখানেক পর আবার এসে তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমনটা বলে চিকিৎসার জন্য ৮ হাজার টাকা কর্জ চায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম এর কাছে। তিনি সরল মনে বিশ্বাস করে প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা কর্জ দেয় এএসপি পরিচয় দানকারী জামান আহমেদকে। জামান আহমেদ যাওয়ার সময় তার ব্যক্তিগত দুটি ফোন নাম্বার দিয়ে যায়। পরে তার ফোন নাম্বারে কল করে টাকা চাইলে আশরাফী বুটিকস এর ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে জামান আহমেদ। মালামাল ক্রয়ের ১৫ হাজার ও কর্জ ৮ হাজার টাকা সহ মোট ২৩ হাজার পাওনা টাকা দিতে অস্বীকার করেন এএসপি পরিচয় দানকারী জামান আহমেদ। আশরাফী বুটিকস এর ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম অবশেষে জানতে পারেন সে প্রতারকের খপ্পরে পড়ে গেছে।

ভুক্তভোগী নাদিরা বেগম ‘কিশোরগঞ্জ ফাইলস’ কে মুঠোফোনে জানান, হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে আমার প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকার মালামাল ও নগদ ৮ হাজার টাকা মোট ২৩ হাজার টাকা নিয়ে যায়। সে সময় তার হাতে ওয়াকিটকি ও সাথে দুজন বডিগার্ড ছিল। মোবাইল ফোনে টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিভাবে ব্যবসা করি দেখে নেওয়ার হুমকি প্রদান করে এএসপি পরিচয় দানকারী জামান আহমেদ।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি যাচাই-বাছাই করছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST