1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের
শিরোনাম

নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্র খুন

  • প্রকাশ কাল শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২২২ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের মারপিটে রবিউল ইসলাম (২১)নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি সিংড়া উপজেলার কালিগঞ্জ ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহন করতেন।
জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে রবিউল ইসলাম ঈদের নামাজ আদায় করে তার বাবার সাথে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা আবর্জনা ফেলানোকে কেন্দ্র করে সেখানে তার চাচাতো ভাই শফিকুল ও রফিকুল ইসলামের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে তার চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউল ইসলামকে মারপিট করে। মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে রবিউল মারা যান। কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন ঘটনার পর পরই রফিকুল ও শফিকুল পালিয়ে গেছে। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST