কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি নির্দেশনা সম্পূর্ণ লঙ্ঘন করে নতুন ও বহুতল ভবনেও অবৈধভাবে সরকারি মিটার বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মহাব্যবস্থাপকের স্পষ্ট নিষেধাজ্ঞা ও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
নির্দেশনা অমান্যের চিত্র:
প্রাপ্ত তথ্যানুযায়ী, বিউবো’র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক অপারেশন) ঢাকা দপ্তর থেকে গত ২১/১২/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে একটি অফিস আদেশ জারি করা হয় ।উক্ত আদেশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, বিতরণ অঞ্চলগুলোতে বরাদ্দকৃত সিঙ্গেল ফেজ ও থ্রি-ফেজ প্রিপেইড মিটার শুধুমাত্র পোস্টপেইড মিটারের প্রতিস্থাপন বা নষ্ট প্রিপেইড মিটার পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে। নতুন সংযোগ বা বহুতল ভবনের ক্ষেত্রে খোলা বাজার হতে গ্রাহক কর্তৃক ক্রয়কৃত বিউবো’র অনুমোদিত প্রিপেইড মিটার ব্যবহার বাধ্যতামূলক।
কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে কিশোরগঞ্জ পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবনেও সিঙ্গেল ফেজ সরকারি মিটার গোপনে বিক্রি করে আসছেন।
মিটার বিক্রির সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ:
অনুসন্ধানে জানা যায়, বহুতল ভবনসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে সরবরাহ ও বিক্রি করা সরকারি মিটারগুলোর একটি তালিকা বা সিরিয়াল নম্বর ইতোমধ্যে হাতে এসেছে। নথিতে থাকা উল্লেখযোগ্য মিটার নম্বরগুলো হলো:
১/ ০১১৫১০০২২৬৫৩
২/ ০১১৫১০০২২৭৭৩
৩/ ০১১৫১০০২২৭৭২
৪/ ০১১৫১০০২২৭৭৬
৫/ ০১১৫১০০২২৭৭৫
৬/ ০১১৫১০০২২৬৫৬
৭/০১১৫১০০২২৭৭১ ৮/০১১৫১০০২২৭২৭ ৯/০১০১১২২৮৬৪৩৭৮ ১০/০১১৮১০০২১৪৬২ ১১/০১১৮১০০২১৪৫৮ ১২/০১১৮১০০২১৪৬৩ ১৩/০১১৮১০০২১৪৬৪ ১৪/০১১৮১০০২১৪৬৫ ১৫/০১১৮১০০২১৪৬৮ ১৬/০১০১১২২৮৬৪৩৭ ১৭/০১১৮১০১৬৫৯৬৭ ১৮/০১১৮১০০২৬৯৬০ ১৯/০১১৮১০০২৬৯৬৩ এছাড়াও তালিকায় আরও বেশ কিছু মিটারের নম্বর উল্লেখ রয়েছে,যা এই অবৈধ বাণিজ্যের দালিলিক প্রমাণ বহন করে)। ক্ষোভ ও আইনি ব্যবস্থার দাবি: দায়িত্বশীল পদে থেকে এমন ক্ষমতার অপব্যবহার এবং সরকারের রাজস্ব ও নিয়ম ধ্বংসের এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে । বহুতল ভবনে কমার্শিয়াল বা নিয়ম অনুযায়ী ব্যবহারের কথা থাকলেও সেখানে যেভাবে সরকারি মিটার বিক্রি করা হচ্ছে, তা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়। অবিলম্বে এই মিটার বাণিজ্যর সাথে জড়িত নির্বাহীপ্রকৌশলী আব্দুর রউফ ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সংবাদ কর্মী নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ তার ফোন নাম্বারে কল দেওয়া হলে ফোন রিসিভ করেন নাই। ফোন নাম্বার হল 01755581376 এবং ময়মনসিংহ বাণিজ্যিক পরিচালক মোহাম্মদ আতাউর রহমান তাকে ফোন দেওয়ার পরও কল রিসিভ করেন নাই, ফোন নাম্বার হলো 01713436159, তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.
imunify-bot-check