1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

ভাঙ্গা শ্যালো মেশিনের ঘরেই কাটছে সাহেব আলীর জীবন আইডি ভুল থাকায় মিলেনি বয়স্ক ভাতা

  • প্রকাশ কাল বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়েছে


সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বয়স প্রায় ৭০ বছর। জীবনের শেষ প্রান্তে এসে একটু নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখেন সাহেব আলী। স্বপ্ন পূরণ তো দূরের কথা, নিজের থাকার মতো একটি ঘরও নেই তাঁর। বাধ্য হয়ে শ্যালো মেশিনের একটি ছোট ঘরেই কাটছে তাঁর দিন-রাত। বৃষ্টি নামলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। ভিজে যায় বিছানাপত্র, রান্নার চুলা ও ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। কখনো চুলা ভিজে যাওয়ায় রান্না বন্ধ থাকে, কাটাতে হয় অনাহারে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সওদাগর মৌজায় বসবাস করেন সাহেব আলী। তাঁর জন্ম চরাইখোলা মৌজায়। বিয়ের পর স্ত্রী রেজিয়া বানুকে নিয়ে সওদাগর মৌজায় বসবাস শুরু করেন। প্রায় ছয় বছর চার মাস আগে স্ত্রী মারা যান। সংসারে দুই মেয়ে নুরবানু ও টুলটুলি থাকলেও তাঁদের আলাদা সংসার। ফলে বর্তমানে অনেকটা একাকী জীবন কাটছে তাঁর।

জীবিকা নির্বাহের জন্য সাহেব আলীকে ভিক্ষাবৃত্তি করতে হয়। পাশাপাশি মৌসুমে কচুর ফুল বিক্রি করে কিছু টাকা আয় করেন। বয়সের ভারে আগের মতো কাজ করার সামর্থ্যও নেই। সামান্য আয় দিয়ে কোনো রকমে দিন পার করেন তিনি।

বর্ষা মৌসুমে তাঁর দুর্ভোগ আরও বেড়ে যায়। বৃষ্টির পানি ঘরের ভেতরে পড়ায় বিছানায় ঠিকমতো ঘুমানোর উপায় থাকে না। রান্নার চুলা ভিজে গেলে খাবার তৈরি করাও সম্ভব হয় না। কখনো প্রতিবেশীদের কাছ থেকে খাবার চেয়ে নিতে হয়, আবার কখনো না খেয়েই দিন কাটে।

সাহেব আলী বলেন, ‘মোর বয়স এলা ৭০ বছর, কিন্তুু ভোটার আইডি কার্ডে ৫৫ বছর হওয়ায় সরকারি কোনো ভাতা মোর হয়না।কত যে মেম্বার চেয়ারম্যান এর পাছত ঘুরছোং তাও মোক একটা কার্ড করি দিবের পারিল না। আরও কয়েকটা দরখাস্ত দিছং
সরকারি অফিসে ওমরা গুলা কয় বরাদ্দ নাই আসলে পাইবেন।জীবনের শেষ বয়সে মোর একটাই চাওয়া,সরকার যদি একটা ঘর বানে দেইল হয়,তাহলে
অন্তত বাকি দিনকয়টা শান্তিতে থাকি মরবার পানুং হয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল মিয়া জানান,দীর্ঘদিন ধরে সাহেব আলীকে এমন কষ্টের মধ্যে জীবনযাপন করতে দেখছেন তাঁরা। নিজের কোনো বসতভিটা বা থাকার ঘর না থাকায় শ্যালো মেশিনের ছোট ঘরে দিন কাটে তাঁর। বয়সের কারণে কাজ করার সামর্থ্য কমে গেছে। তাঁর দুরবস্থা বিবেচনা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘সাহেব আলীর অসহায়ত্বের বিষয়টি আমাদের জানা আছে। তাঁর নিজের কোনো থাকার মতো ঘর নেই। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। সরকারি ঘর বা অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাঁকে সহায়তা করার সুযোগ থাকলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন আর বড় কোনো স্বপ্ন নেই সাহেব আলীর। নেই সম্পদের প্রত্যাশা। শুধু চান, বৃষ্টি হলে যেন ঘরের ভেতরে পানি না পড়ে, শুকনো বিছানায় একটু নিশ্চিন্তে ঘুমাতে পারেন। জীবনের শেষ বয়সে তাঁর এই সামান্য চাওয়াটি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST