1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

হোসেনপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়েছে

মোঃ আল মামুন হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২১ সালে ইজিবাইক চুরির ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ অস্বীকার করে শফিউদ্দিন সরকার বাচ্চুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মামলার বাদী মো. আব্দুস ছাত্তার রুবেল ওরফে ছাত্তার মিয়া। একই ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে শফিউদ্দিন সরকার বাচ্চুর বিরুদ্ধে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মামলার বাদী ছাত্তার মিয়ার অভিযোগ, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে তাঁর বসতবাড়ির পাশের চার্জিং রুম থেকে পাঁচটি ব্যাটারিসহ প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি তিনি হোসেনপুর থানায় অভিযোগ করেন। পরবর্তীতে প্রতিকার না পেয়ে কিশোরগঞ্জের আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩-এ সি.আর মামলা দায়ের করেন। ওই মামলায় শফিউদ্দিন সরকার বাচ্চুকে চার নম্বর আসামি করা হয়েছে।
ছাত্তার মিয়া অভিযোগ করেন, ইজিবাইক উদ্ধারের কথা বলে শফিউদ্দিন সরকার বাচ্চু প্রথমে ৪০ হাজার টাকা এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে অবশিষ্ট ১ লাখ ১২ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও গাড়ি উদ্ধার কিংবা প্রতিশ্রুত অর্থ কোনোটিই তিনি পাননি।
বাদী আরও জানান, দীর্ঘদিনেও ঘটনার কোনো সুরাহা না হওয়ায় তিনি একজন সাংবাদিকের শরণাপন্ন হন। ওই সাংবাদিক বিষয়টি সম্পর্কে জানতে শফিউদ্দিন সরকার বাচ্চুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন ছাত্তার মিয়া।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করে বলেন, একজন সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া তাঁর পেশাগত দায়িত্ব। ইজিবাইক চুরির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করায় তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছে। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে বাদী ছাত্তার মিয়া শফিউদ্দিন সরকার বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার অথবা এর ন্যায্য আর্থিক মূল্য আদায়ের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST