আতাউর রহমান বাচ্চু,
নান্দাইল প্রতিনিধি:-
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার মুসল্লী ইউনিয়নের জামতলা বাজারে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামসুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নান্দাইল উপজেলা যুবদল নেতা মারুফ হাসান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.
imunify-bot-check