1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা

  • প্রকাশ কাল শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়েছে

ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা।

মানিকগঞ্জের মেয়ে আফসানা সুলতানা। স্বপ্ন দেখতেন নিজেকে তুলে ধরবেন বড় কোনো মঞ্চে। সেই স্বপ্ন পূরণের পথে এবার গুরুত্বপূর্ণ এক অর্জন। ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন এই তরুণী। জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার তাঁর সামনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নারী বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় আফসানা সুলতানাকে। একই আসরে পুরুষ বিভাগে সেরার মুকুট জেতেন অদিত সারজিল কোরেশি।

মানিকগঞ্জ থেকে উঠে আসা আফসানা পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বর্তমানে Apply Dhaka.com-এ স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে কর্মরত তিনি। পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের আগ্রহের জায়গা মডেলিংয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণী।

তবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আফসানার পথচলা এবারই প্রথম নয়। এর আগে ‘মিস বাংলাদেশ ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার পর এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এ অর্জন করলেন বিজয়ীর খেতাব।

এই সাফল্য আফসানার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফেস অব এশিয়া ২০২৬’। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি।

নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ এখন আফসানার সামনে। ‘মিস বাংলাদেশ ২০২৪’-এর সেরা ১৫ থেকে ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী—তাঁর পথচলায় যোগ হলো নতুন এক অধ্যায়।

মানিকগঞ্জের আফসানা সুলতানার পরবর্তী গন্তব্য এবার দক্ষিণ কোরিয়া। দেশের মঞ্চে সাফল্যের পর এশিয়ার মঞ্চে কেমন করেন তিনি, সেটিই এখন দেখার অপেক্ষা

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST