আমিনুল ইসলাম রিপন কিশোরগঞ্জ:
আজ শনিবার ৩/১০/২০২৬ ইং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন এর একমাত্র কন্যার প্রথম শুভ জন্মদিন।
আমিনুল - পরশমণি দম্পত্তির দীর্ঘ ছয় বছর সংসার জীবনের পরিশেষে সাত বছরের প্রান্তে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আফিফা জান্নাত রুশার জন্ম হয়, ঠিক আজ থেকে ৩৬৫ দিন আগে ০৩/১০/২০২৫ ইং ।
রুশার বাবা আমিনুল ইসলাম বলেন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি দীর্ঘ অপেক্ষার পরে আল্লাহ তায়ালা আমাকে একটি কন্যা সন্তান দিয়েছে।
আমার মেয়ে রুশার আগমনে
আমি সহ আমার পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। সবার কাছে দোয়া চাই আল্লাহ তা'আলা যেন আমার মেয়েকে দীর্ঘ হায়াত দান করেন।
সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর একমাত্র কন্যার প্রথম জন্মদিনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সচিব ও তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ খায়রুল ইসলাম জন্মদিনের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.