আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ শেষে ২০ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও একটি করে ফরজ গাছের ছাড়া বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা "শুভ সংঘের" উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা হলরুমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কথাসাহিত্যিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।
কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইনামুল হক এবং নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সহ অন্যরা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন। অনুষ্ঠানে সেলাই মেশিন পাওয়া নারীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.