নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি-২০২৬ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩সেপ্টেম্বর ২০২৬) বিকেলবেলা কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায়, কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ওনাচ,গান,অভিনয় সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,মাসুদা ইসলাম ,শিক্ষা অফিসার ও আরিফুল ইসলাম খান নির্বাহী প্রকৌশলী কিশোরগঞ্জ।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, আমি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও যারা ভালো রেজাল্ট করতে পারেনাই তাদেরকে আমি বলবো তোমরা আরো বেশি করে চেষ্টা করবে ইনশাল্লাহ আরো ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন,শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।