নূর আহাম্মদ পলাশ
নবীন শিক্ষার্থীদের বরণ, ক্যাপ পরিধান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন।
বুধবার (৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নূর মো. শামসুল আলম, সহকারী পরিচালক ও তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত)।
কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ দীপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা, নার্স, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এ সময় নবীনদের মাঝে নতুন উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি হয়।
পরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আনন্দমুখর।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নার্সিং পেশার মর্যাদা, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নার্স হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.