সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ২৯ আগষ্ট ২০২৬ পড়ন্ত বিকেলে পার্বতীপুর ফিসারী মিলনাতয়নে, কুড়িগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং প্রখ্যাত সাংবাদিক মহম্মদ আলী সম্রাট"ভাওয়াইয়া মহারাজ" খেতাবে ভুষিত করলো মিডিয়া কর্ণার শিল্পী পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর।
সংস্থার কর্ণধার প্রতিষ্ঠাতা মোশাহেদুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন দীর্ঘ ১ বৎসর যাবৎ দুই বাংলায় তথ্য অনুসন্ধান ও যাচাই বাছাই করার পর, আমাকে গীতিকার, সুরকার, গবেষক, সংগঠক, বই প্রণেতা ও ভাওয়াইয়া কন্ঠশিল্পী ক্যাটাগড়িতে "ভাওয়াইয়া মহারাজ" খেতাব কমিটি ঘোষণা করে।
বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই খেতাব যাচাই বাছাই কমিটি সহ মিডিয়া কর্ণার শিল্পী পরিষদ এর সকল সদস্যদের।
রংপুর বিভাগের সকল জেলা ও রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুর হাট ও সুদুর চুয়াডাঙ্গা জেলা থেকে গুণিজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন, গোছানো, ভাবগম্ভীর্য পরিবেশে অনুষ্ঠান পরিচালনায় মোশাহেদুল মিলন ও সঙ্গীত পরিচালনায় বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের সঙ্গীত পরিচালক জনাব মোঃ ছোলায়মান।
অনুষ্ঠানে দেশের খ্যাতিমাণ শিল্পী বাবু মিলন ভট্রাচার্য, বীথি গাঙ্গলী, সোমা, নীলাঞ্জনা, আজিবর, হরি পুতুল, জুলিয়াস, এরফান ও আমিনা সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানে স্বর্গীয় ওস্তাদ তমাল কান্তী লাহিড়ী মরনোত্তর ও ওস্তাদ মিলন ভট্রাচার্যকে রবীন্দ্র পন্ডিত খেতাব প্রদান করা হয়।
খন্দকার মোহাম্মদ আলী সম্রাট মহোদয়ের বাড়ী কুড়িগ্রাম শহরের খন্দকার পাড়ায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.