স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরু উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎও নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে | পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয় | ২০১৫ সালের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত নির্বাচিত পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান মিন্টু লিখিত এ অভিযোগ করেন | ২৫-০২-২০২৫ তারিখের জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমেদ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রমাণিত হয় | আত্মসাৎকৃত সমূদয় অর্থ বিদ্যালয়ের কোষাগারে জমা দেওয়ার দাবি জানান এবং প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমেদ বিদ্যালয় অনুপস্থিত থেকেও সরকারি বেতন ভাতাদি উত্তোলন করেছেন যা সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেন অভিযোগকারী | এছাড়াও তিনি নিজে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও শিক্ষক কর্মচারী নিয়োগ এবং বিজ্ঞপ্তি থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত সকল কর্মকাণ্ড যাচাই-পূর্বক তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার ও দাবি জানান | আত্মগোপনে থাকা প্রধান শিক্ষক নুর উদ্দীন আহমেদ বিদ্যালয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক তার দুই মাসের বেতনের সরকারি অংশ অফেরত যোগ্য বলে এক আদেশ দেওয়া হয়|
বিষয়টি নিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অভিযোগ পেয়েছি।
মিটিং এ উপস্থাপন করব। এ বিষয় জানতে
অভিযুক্তককে ফোনে পাওয়া যায়নি