শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার
রুবেল মিয়া, শেরপুর : শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল পুরাতন হাসপাতাল গেট এলাকায় অভিযান চালিয়ে আরাফাতকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শেরপুর জেলা সদর হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ধারালো খুর/ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.