1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা
শিরোনাম
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু মনোনীত

  • প্রকাশ কাল বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়েছে

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ দলিল লেখক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কটিয়াদীর পরিচিত দলিল লেখক ও সাংবাদিক মাইনুল হক মেনু। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং দলিল লেখক সমাজের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ দলিল লেখক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দেওয়া এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় জানানো হয়, গত ১৩ জুন ২০২৬ অনুষ্ঠিত জেলা শাখার নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ আহ্বায়ক কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে মাইনুল হক মেনুকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ কিশোরগঞ্জ শহরের সিটি কনভেনশন হলে নবনির্বাচিত ও মনোনীত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে তাকে নতুন দায়িত্বে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মাইনুল হক মেনু দীর্ঘদিন ধরে কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখার পেশার সঙ্গে যুক্ত। তিনি কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির একাধিকবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি পেশাগত স্বার্থ সংরক্ষণেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় দলিল লেখক সমাজে তার পরিচিতি রয়েছে।
দলিল লেখার পেশার পাশাপাশি সাংবাদিকতাতেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন মাইনুল হক মেনু। তিনি দৈনিক দিনকাল পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতায়ও তিনি সুনাম অর্জন করেছেন। একই সঙ্গে তিনি কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নতুন দায়িত্ব প্রাপ্তির খবরে কটিয়াদীর দলিল লেখক ও সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পেশাগত অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে মাইনুল হক মেনু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় মাইনুল হক মেনু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন মানিক, জেলা শাখার নেতৃবৃন্দ এবং কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নতুন দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। দলিল লেখকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST