ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি: খেলা-ধুলা ও ক্রীড়াঙ্গনের মাধ্যমে যুব সমাজকে আবারও মাঠের দিকে ফিরাতে চাই আমরা।বলছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম। ১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অথিতির বক্তব্যে এ কথা ব্যক্ত করে বলেন যে, যুব সমাজকে মাঠে ফিরানোর জন্য পুরনো সেই খেলাধুলা চালু করা হবে।শিক্ষার্থীদেরকে ক্রীড়া সামগ্রী সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে যেন তারা আবারও মাঠে ফিরে আসে। যদি তাদেরকে মাঠে ফিরানো যায় তবেই যুব সমাজ মাদক সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।তাদের মেধার বিকাশ ঘটবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঢেউটিন ও খাদ্য সামগ্রী এবং অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি প্রনোদনা ও জিআর চাল বিতরন করা হয়।এর আগে প্রতিমন্ত্রী ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোদন করেন।যেখানে উপজেলার স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মাসুদ রানা, স্থানীয় সরকার প্রকৌশলী মো:আলী জিন্নাহ, সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, সংবাদিক বৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ ও নানা শ্রেণী পেশার লোক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান।
এর পর দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এঁর নেতৃত্বে উপজেলা বিএনপি’র উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ গন প্রমুখ।