1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, ৭৫% উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসার সুযোগ নেই-ইউএনও- ফাতেমা জান্নাত
শিরোনাম

জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের অন্তর্গত জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটের ব্যবধানে টিনের চাল কেটে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, সার্ভেয়ার আবুল কালাম জুমার নামাজের আগে দোকান বন্ধ করে নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে মাত্র ১০ মিনিট পর দোকানে ফিরে এসে দেখতে পান, দোকানের ওপরের টিনের চাল কাটা। দুর্বৃত্তরা ওই কাটা অংশ দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, জিগাতলা বাজারে এর আগেও একই কায়দায় একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মুসলেহ উদ্দিনের দোকান, বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন ও সোহেলের দোকান এবং চাল ব্যবসায়ী নুরুল ইসলামের দোকানেও একই কায়দায় চুরি হয়েছে বলে জানা গেছে।
মাত্র ১০ মিনিটের মধ্যে দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তারা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST