সোহাগ আরেফিন-
ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে জিআরএসপি গত ১৭-১৮ আগস্ট ২০২৬ খ্রি. 'রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন' শীর্ষক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি'র পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে সড়ক দূর্ঘটনার অন্তর্নিহিত কারন শনাক্ত এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্হা গ্রহনের জন্য পুঙ্খানুপুঙ্খ ও তথ্য-প্রমানভিত্তিক দূর্ঘটনা তদন্তের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিন) জনাব মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট,উপ-পরিদর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.