সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ ১৬ আগস্ট রাজারহাটে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন শুরু হয়েছে। উদযাপনের প্রথম দিনে বর্ণাঢ্য রেলি,পোনা মাছ অব মুক্তি করন,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।২য় দিনে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং তৃতীয় দিনে মৎস্য কুইজ প্রতিযোগিতা ও জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের প্রান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ।"প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম মহোদয়ের সভাপতিত্বে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন এবং সম্পৃক্ত রাখার লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা বিএনপি'র আহবায়ক জনাব শফিকুল ইসলাম, জামায়াত আমির মোঃ কবির উদ্দিন, বিশিষ্ট লেখক - সাহিত্যিক ও রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, এনসি পি' রং নেতৃবৃন্দ ও মৎস্য চাষীগণ।
আই সি টি অফিসার মহোদয়ের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জনাব লাল মিয়া ও ফারুক আহমেদ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.