1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা
শিরোনাম

এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়েছে

মোবারক হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলা ও কুলিয়ারচর উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ‘লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ’। গ্রাম্য পরিবেশে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দান্ত অর্জনে আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১০ আগস্ট) ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিম হায়দার জানান, লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ থেকে এবার ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৮১.৬৬ শতাংশ, যা জেলা ও উপজেলার মধ্যে সর্বোচ্চ। পাসের হার এবং সামগ্রিক ফলাফলের মান, উভয় ক্ষেত্রেই নিজেদের অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

শীর্ষস্থান অর্জন প্রসঙ্গে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, “এ অর্জন কেবল প্রতিষ্ঠানের একার নয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। আগামী দিনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরো এগিয়ে যেতে আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাব, ইনশাআল্লাহ।” এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রান্তিক এলাকার একটি কারিগরি প্রতিষ্ঠান থেকে এমন ঈর্ষণীয় সাফল্য সত্যিই প্রশংসনীয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক প্রচেষ্টা ও আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে এ ধরনের পারফরম্যান্স অন্যদেরও অনুপ্রাণিত করবে। কৃতকার্য সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।”

লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজের সভাপতি ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, “গ্রামাঞ্চলের একটি প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করা অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্য প্রমাণ করে সঠিক চর্চা ও নিষ্ঠা থাকলে যেকোনো স্থান থেকেই সেরাটা দেওয়া সম্ভব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST