1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা
শিরোনাম

রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাজারহাটে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রাজারহাট থানার উপ-পরিদর্শক আতিকুল ইসু ইসলামের বিরুদ্ধে ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক্ষর, ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী । এতে বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি এবং তার অধীনে তদন্তাধীন সমস্ত মামলার নথি পুনঃপরীক্ষা করে খতিয়ে দেখার দাবি জানানো হয়।

​শনিবার সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, গত ২৭ মার্চ ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা থেকে ফেরার পথে রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছ ও তার সহযোগীরা তার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এ ঘটনায় ওই দিনই রাজারহাট থানায় একটি মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৭/০৩/২০২৬) দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই আতিকুল ইসলাম।

​অভিযোগে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে আসামিপক্ষকে বাঁচানোর উদ্দেশ্যে চরম জালিয়াত ও দুর্নীতির আশ্রয় নেন। মামলার বাদী কিংবা এজাহারভুক্ত চারজন প্রধান সাক্ষী—গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাক আহমেদ এবং রেজাউল করিম—কারো সঙ্গেই যোগাযোগ বা জবানবন্দি গ্রহণ না করেই ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি করে আদালতে নথি পাঠান তিনি। পরবর্তীতে বাদী ও সাক্ষীদের পুরোপুরি অন্ধকারে রেখে মাত্র ২৫ দিনের মাথায় আসামিদের খালাস পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি দুর্বল চার্জশিট আদালতে দাখিল করা হয়।

​তিনি আরও জানান, জালিযাতের বিষয়টি জানাজানি হলে অন্যান্য সাংবাদিক ও ভুক্তভোগী জানতে চাইলে এসআই আতিকুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধের অজুহাত দেখিয়ে সদুত্তোর দেওয়া থেকে বিরত থাকেন। একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার মামলায় তদন্তকারী কর্মকর্তার এমন জালিযাত পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

​এই জালিয়াতির বিরুদ্ধে গত ২৩ জুলাই কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও রংপুর রেঞ্জের ডিআইজি বরাবরও অনুলিপি প্রেরণ করা হয়েছে।

​সংবাদ সম্মেলন থেকে রাজারহাট থানার বিতর্কিত এসআই আতিকুল ইসলামের দাখিলকৃত ভুয়া চার্জশিটের অবিলম্বে নিরপেক্ষ পুনঃতদন্ত নির্দেশ প্রদান, তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং তার অধীনে থাকা পূর্বের সমস্ত মামলার নথি খতিয়ে দেখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST