1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা
শিরোনাম

শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে আন্দোলন

  • প্রকাশ কাল শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়েছে

এমদাদুল হক-

গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার, তার অবুঝ সন্তানের ন্যায়বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাংবাদিকদের উদ্যোগে আন্দোলনের সূচনা হয়েছে। আন্দোলনে অংশ নিয়ে সাংবাদিক নেতারা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার, তার অবুঝ সন্তানের ন্যায়বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ কঠোর আন্দোলনের সূচনা হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। তুহিনের অবুঝ সন্তানের অশ্রু এবং পরিবারের আহাজারির ন্যায়সঙ্গত জবাব রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, আগামী ৬০ দিনের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন এবং ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদ আবু জাফর উপস্থিত ছিলেন। আন্দোলনে তুহিনের অবুঝ সন্তানও অংশগ্রহণ করে, যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনকালে তাদের সুরক্ষা প্রদান রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তারা সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, ভাওয়াল প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খাইরুল আলম রফিকসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST