1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

দেশের জন্য আমার ছেলেকে কুরবানি দিয়েছি

  • প্রকাশ কাল বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর( কিশোরগঞ্জ) প্রতিনিধি : পিতার ঘারে সন্তানের লাশ যে কত ভাড়ি তা আমি সেদিন হারে হারে বুঝতে পেরেছিলাম যেদিন আমার ছেলের লাশ কাঁদে নিয়ে যাচ্ছিলাম। আমি দেশের জন্য ছেলেকে কুরবানি দিয়েছিলাম সেই গণ অভ্যত্থানে কিন্তু বিনিময়ে কি পেয়েছি এ রাষ্ট্রের কাছে?৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ” উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারাক্রন্ত হৃদয়ের আকুতি গুলো জানিয়েছিলেন জুলাই শহিদ মাহমুদুল হাসান জয় এঁর পিতা মিজানুর রহমান নাহিদ।
“জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সরা দেশের ন্যায় উপজেলা হলরুমে “জুলাই গণ অভ্যুত্থান দিবস -২০২৬ পালন উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ আগস্ট সকাল এগার ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আদনান আখতার, কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মুনাব্বির হোসেন,কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার,অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মাসুদ রানা ,সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার সালাহ উদ্দিন নান্নু , উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এড.শাহ আলম,উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র মাতা সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমজের লোক প্রমুখ। অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এর আগে জুলাই শহিদদের কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপর মোহাম্মদ মুশফিকুর রহমান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST