আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বর্তমান সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সর্বস্তরের জনগণের সাথে মিশে নান্দাইলে একটি জনবান্ধব ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর তিনি তাঁর বাবা সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরীর আসনটি পুনরুদ্ধার করেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর প্রটোকল ভেঙে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন। সম্প্রতি তিনি আকস্মিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নান্দাইলের সদর হাসপাতালটিকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার ব্যবস্থা করেন। এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগে, যেমন সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে নগদ অর্থ, টিন ও শুকনো খাবার বিতরণ করেছেন। এছাড়া অসহায় ও গৃহহীনদের জন্য নতুন ঘর এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে জনগণের আস্থা অর্জন করেছেন।
নান্দাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে তিনি ১ আগষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করে এলাকায় অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের কার্যকর পদক্ষেপ নিয়েছেন। ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দল-মত নির্বিশেষে নান্দাইলের সাধারণ মানুষ এখন কোনো ভয় বা দ্বিধা ছাড়াই তাঁদের প্রতিনিধির কাছে পৌঁছাতে পারছেন, যা এলাকার সার্বিক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.