আতাউর রহমান বাচ্চু,নান্দাইল প্রতিনিধি :
আজ শনিবার ১ আগষ্ট বিকাল পাঁচটায় উপজেলা প্রশাসনিক হলরুমে বিদ্যুৎ সরবরাহও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা কনফারেন্স রুমে এ সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা /ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের পক্ষে আহবায়ক এনামুল হক বাবুল যুগ্ম আহবায়ক আলম ফরাজী সভায় গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।বর্তমানে নান্দাইলে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হয়েছে। উপস্থিত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যুতের সমস্যা নিয়ে এ ধরনের প্রশাসনিক সভা নান্দাইলের ইতিহাসে এই প্রথম করলেন সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।তিনি বলেন আগামী ২-৩ মাস পরপরই এ ধরনের সভা আরও অনুষ্ঠিত হবে। বিদ্যুতের বিষয়টি ফলোআপ করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.