1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

  • প্রকাশ কাল বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়েছে

  • তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা, নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বাবু দীপক চন্দ্র রায় (৮৬) আর নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নান্দাইল পৌর সদরের রায়বাড়ী নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম দীপক চন্দ্র রায় ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবু পল্লব রায়ের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে রাত ৯টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের নিজ বাড়ির শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শেষকৃত্য অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST