1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

কিশোরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী

  • প্রকাশ কাল বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়েছে

-তৌহিদুল ইসলাম সরকার

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া উপজেলা মিনি স্টেডিয়ামে বুধবার (২৯ জুলাই) উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন এবং সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় লতিফাবাদ ইউনিয়ন ও যশোদল ইউনিয়ন ফুটবল দল। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, খেলাধুলা একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। তিনি আগামী প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST