1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা 

  • প্রকাশ কাল শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১২ সালে পাঠদান শুরুর পর থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে বিভাগের শতাধিক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় প্রথমে বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থীদের ফুল স্বাগত জানায় বর্তমান শিক্ষার্থীরা। পরে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) স্বাগত সাম্য। 

অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নিজেও বেসকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারাও আমার মতোই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। সর্বদা গরীব অসহায় মানুষকে আইনগত সহায়তা দেয়ার জন্য সচেষ্ট থাকবেন। শুধু মাত্র সরকারি লিগ্যাল এইড সব সহায়তা প্রার্থীকে কাঙ্খিত সেবা দিতে পারে না। তাই নবীন আইনজীবী হিসেবে আপনারা সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনাদের জন্য শুভকামনা।  

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন। বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ এবং অধ্যরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। সভাপতি হিসেবে  আইন অনুষদের ডিন প্রফেসর রফিকুল আলমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST