1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

পাট ও কেনাফ চাষে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ

  • প্রকাশ কাল রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জের উদ্যোগে “পাট ও কেনাফ ফসলের আঁশ উৎপাদন” বিষয়ক কৃষক প্রশিক্ষণ শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিজেআরআই-এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম, ড. মো. আবুল ফজল মোল্লা এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. ইয়ার উদ্দিন সরকার। এছাড়া প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাকির হোসেন ও ড. মো. বাবুল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনুফা করিম ঝুমুর।
প্রধান অতিথির বক্তব্যে ড. নার্গীস আক্তার বলেন, ফরিদপুরের পাট ইতোমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জের কেনাফও অচিরেই জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করবে।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট “জাতীয় পরিবেশ পদক-২০২৫” অর্জন করেছে। এ সম্মাননা প্রদানের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতি বিজেআরআই-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রশিক্ষণে ঢাকা থেকে আগত বিজ্ঞানীরা পাট ও কেনাফের আধুনিক চাষাবাদ, উন্নত আঁশ উৎপাদন, রোগবালাই দমন এবং উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানিয়ে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পাট ও কেনাফের উৎপাদনশীলতা এবং মানসম্মত আঁশ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, বিশ্ববাজারে পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে পাটের চাহিদা ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে মানসম্মত পাট ও পাটজাতীয় ফসলের আঁশ উৎপাদন নিশ্চিত করা সময়ের দাবি। মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিজেআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিশোরগঞ্জে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি সফল উদাহরণ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST