মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষা বিস্তার এবং সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাঠশালা স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘শহীদ শিক্ষা বৃত্তি-২০২৫ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জিকেএম মোশাহিদুর রহমান।
উদ্বোধক হিসেবে ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা, উপপরিচালক মোঃ নাজমুল হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন কামরুজ্জামান শামীম, শামসুল কবির, মোঃ নকুল ইসলাম, মোহাম্মদ সাইফুল হোসেন, মোঃ জাকির হোসেন তারেক, মোহাম্মদ আসাদুল্লাহ মিশ্র, আসাদুজ্জামান ভূঁইয়া, কাজী ছাইদুর রহমান, ড. মোস্তাফিজ মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মঞ্জুরুল হাসান মাসুদ, গাজী কবিরুজ্জামান, হাফিজ আবু রাশিদ, সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদেরও সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.