1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে
শিরোনাম

নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ

  • প্রকাশ কাল শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়েছে

নান্দাইলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আগমন আজ

-তৌহিদুল ইসলাম সরকার,

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দুই দিনের সরকারি সফরে আজ (১০ জুলাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং একাধিক সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকা থেকে নান্দাইলের উদ্দেশে রওনা হয়ে দুপুরে তিনি বাহাদুরপুরে পৌঁছাবেন। সেখানে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি জুমার নামাজ আদায় করবেন।

বিকেলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। পরে কালিয়াপাড়া বাজারে শসা চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা ও উৎপাদন কার্যক্রম নিয়ে আলোচনা করবেন।

সন্ধ্যায় কালেঙ্গা বাজারে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে তিনি নান্দাইলে রাত্রিযাপন করবেন।

পরদিন শনিবার সকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের পর উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তিনি একটি রাজনৈতিক ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সফরের শেষ পর্যায়ে ময়মনসিংহ শহরে উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট একটি আলোচনা সভায় অংশগ্রহণের পর রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

স্থানীয়দের মতে, প্রতিমন্ত্রীর এ সফর এলাকার শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সরাসরি তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST